1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যুক্তরাজ্য জাসদ নেতার বড়ভাই ইউসুফ মিয়ার পরলোকগমন - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

যুক্তরাজ্য জাসদ নেতার বড়ভাই ইউসুফ মিয়ার পরলোকগমন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২২৬ পড়া হয়েছে

লন্ডন:  যুক্তরাজ্য জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়ার বড় ভাই বিশিষ্ট রেঁস্তোরা ব্যবসায়ী আব্দুল মালিক ওরফে ইউসুফ মিয়া আজ লন্ডন সময় ভোর সাড়ে ৫টায় লন্ডন, রিডিং শহরের সরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ছেলে,  ১মেয়ে ও  ৮ নাতি-নাতিনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি বহুবছর যাবৎ কিডনীসহ বিভিন্ন ব্যাধিতে ভুগছিলেন।
১৯৪০ইং সনে মৌলভীবাজারের কচুয়া গ্রামে নিঃস্বার্থ সমাজসেবী এই আব্দুল মালিক ইউসুফের জন্ম এক সমৃদ্ধ গৃহস্ত পরিবারে। সেই ষাটের দশকের পাকিস্তানী আমলে আব্দুল মালিক(ইউসুফ মিয়া)  বৃটেনে পাড়ি জমিয়েছিলেন। তিনি বার্কশায়ারের রিডিং শহরে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
উল্লেখ্য, বৃটেনের সিলিকন ভ্যালি বলে পরিচিত রিডিং শহরের সুবিখ্যাত “বীণা তান্দুরী”র তিনি প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। ষাটের দশকের মাঝামাঝি সময়ে তিনি লন্ডনের কিলবার্ণ শহরে “কারী কুইন” নামের প্রথম ভারতীয় রেঁস্তোরা(বাংলাদেশী) প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন চৌকুস সফল রেঁস্তোরা ব্যবসায়ী।
তার অন্তর্ধানে টেলিফোনে দুঃখ ও শোক প্রকাশ করেছেন মুক্তকথা সম্পাদক এডভোকেট হারুনূর রশীদ, রিডিং শহরের প্রখ্যাত রেঁস্তোরা ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মোহাইমিন মিয়া ও যুক্তরাজ্য জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)এর যুগ্ন সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT