1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু নছরের মৃত্যু, পরিবেশ মন্ত্রীর শোক - মুক্তকথা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত মেধাবী সুমাইয়া কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে(?), শিক্ষার্থী সংবর্ধনা, গুড নেইবার্স- বাংলাদেশ

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু নছরের মৃত্যু, পরিবেশ মন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৪৮০ পড়া হয়েছে
ঢাকা, ২৩ অক্টোবর, শনিবার

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক পাবলিক প্রসিকিউটর(পি,পি) বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা এডভোকেট সৈয়দ আবু নছর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী আজ এক শোকবার্তায় জানান, বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী হিসেবে এডভোকেট সৈয়দ আবু নছর দলের জন্য কাজ করে গেছেন। স্থানীয় আওয়ামী লীগ দীর্ঘদিন তার শুন্যতা অনুভব করবে।

মন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এডভোকেট সৈয়দ আবু নছর বার্ধক্যজনিত রোগে ২৩ অক্টোবর, শনিবার রাত ৯টার দিকে নগরের মেন্দিবাগ এলাকার তিনি নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তথ্যসূত্র: দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT