1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আয়নার ভিতরে ব্যক্তিকে চিনো? - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

আয়নার ভিতরে ব্যক্তিকে চিনো?

তনিমা রশীদ॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৪৬২ পড়া হয়েছে

মানুষের একটি খারাপ অভ্যাস হলো অন্যকে নিয়ে সমালোচনা করা। যারা অন্যকে নিয়ে সমালোচনা করে তারা নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবেন। তারা ভাবে এটা তাদের একটি গুণ যে তারা একটি মানুষকে চিনতে পেরেছেন, তার ব্যক্তিত্বকে চিনতে পেরেছেন।
যারা অন্যের সমালোচনায় মত্ত থাকে, তারা নিজের সম্পর্কে কতটুকু জানে? তারা কি নিজেদেরকে চিনতে পেরেছে। তারাতো অন্যের দোষ, ত্রুটি, দুর্বলতা খুঁজে বেড়ায়। তারা কি কখনো নিজেকে প্রশ্ন করেছে কি(?) তারা কে, তাদের কি গুন আছে। তারা কি ব্যক্তি হিসেবে নিখুঁত? তারা কি কখনো নিজেকে তিনটি শব্দে ব্যাখ্যা করতে পারবে। তারা মানুষের সমালোচনায় এত মত্ত থাকে যে তারা আয়নার ব্যক্তিকেও চিনতে পারে না, যেটা তাদেরই প্রতিবিম্ব। একবার আয়নায় দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজের বিবেককে প্রশ্ন করুনতো আপনি কে? অন্যকে নিয়ে সমালোচনা করা ঠিক হচ্ছে কি না? দেখবেন বিবেক সঠিক জবাব দিবে। কারণ বিবেক সব সময় সঠিক দিক নির্দেশনা দেয়। আপনার বিবেকই আপনাকে বলে দিবে আপনি কে।
নিজেকে সুন্দর করে গড়তে হলে অন্যের সমালোচনা নয় আত্মসমালোচনা করুন। নিজেকে নিজে চিনুন। একজন জ্ঞানী ব্যক্তি সর্বপ্রথম নিজেকে জানে তারপর দুনিয়াকে জানাতে চেষ্টা করে। সে জানে অন্যের সমালোচনা নয় আত্মসমালোচনাই জ্ঞানের কাজ।
বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন, “know thyself” অর্থ হলো, “নিজেকে জানো”। যে নিজেকে চিনতে পারে সেই প্রকৃত জ্ঞানী। অনেক মানুষ আছে যার নিজের কথা ছাড়া অন্যের কথা কানেও তুলেননা। তাদের ভাবখানা এমন যে তিনি নিজেই সবকিছু জানেন এবং অন্যের কথা বিবেচনা না করে নিজের বলা কথাকেই সঠিক বলে জাহির করেন। তারা অল্পতেই দমে, নিজেকে অনেকবেশি বলে জাহির করে। এই ধরনের মনমানসিকতা সেই সব মানুষের মধ্যে দেখা যায় যারা অল্প কিছু দিন আগে জ্ঞানচর্চা শুরু করেছে।
মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জ্ঞানী হতে পারে না শুধুমাত্র জ্ঞানী হওয়ার প্রয়াশ করতে পারে। এ জন্যই যে নিজেকে জেনেছে সে জ্ঞানের কাছাকাছি গিয়েছে আর যে নিজেকেই জানেনি সে জ্ঞানকেই বুঝতে পারেনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT