1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এবার সাংবাদিককে হত্যার হুমকি মৌলভীবাজারে! - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

এবার সাংবাদিককে হত্যার হুমকি মৌলভীবাজারে!

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৫০১ পড়া হয়েছে

মৌলভীবাজার থেকে বিশেষ প্রতিনিধি

দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদকে হত্যার হুমকি দিয়েছে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে হোসাইন আহমদ মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন (ডায়েরী নং ১০৩)।ডায়েরী সূত্রে জানা যায়, ১ নভেম্বর রাত ১০.১৯ মিনিটে ০১৭৩৯৬৪৯৬৮৪ নম্বর থেকে সাংবাদিক হোসাইন আহমদের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল আসে। অপর প্রান্ত থেকে ছাত্রলীগের কুলাউড়া উপজেলা সভাপতি তায়েফ পরিচয় দিয়ে এক ব্যক্তি কথা বলেন। মোবাইলে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, “ছাত্রলীগ রাজনগর উপজেলা কমিটি নিয়ে কি হয়েছে। এটা নিয়ে নিউজ করতে পারবা না। লাফালাফি কমাইয়া করিও(কম কর) সাংবাদিকতা যাবাগিয়া (চলে যাবে)। কুলাউড়া আসলে সাংবাদিকতা ভাল করে যাইবাগিয়া (চলে যাবে)”।এই সময় হোসাইন আহমদ শালিনতার মধ্যে কথা বলার অনুরোধ করলে ছাত্রলীগ সভাপতি বলেন, “এক পা টেংরায় ও অপর পা কুলাউড়াতে ছিড়ে রাখব। তিন হাজার টাকা বেতনের চাকুরি করছ, চাকরা পোয়া। রাজনগর কমিটি নিয়ে কোন নিউজ করলে খুব অসুবিধা হবে বলে সংযোগ কেটে দেয়”।

বিষয়টি নিয়ে মৌলভীবাজার জেলা সদরের সাংবাদিকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
এবিষয়ে যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ বলেন, সোমবার রাতে নিউজটি না করার জন্য আমাকে হত্যার হুমকি দেয়া হয়। যার প্রেক্ষিতে আমি থানায় জিডি করেছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT