1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খ্যাতিমান সাংবাদিক কূল দ্বীপ নায়ার আর নেই - মুক্তকথা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

খ্যাতিমান সাংবাদিক কূল দ্বীপ নায়ার আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮
  • ১৩৭৯ পড়া হয়েছে

লণ্ডন।। প্রখ্যাত সাংবাদিক তথা লেখক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুলদ্বীপ নাইয়ার প্রয়াত। বুধবার রাত ১ টা নাগাদ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর পরিবার সুত্রে জানা গিয়েছে, বৃস্পতিবার দুপুর ১ টায় লোধি রোড শশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯২৪ সালে অধুনা পাকিস্তানের শিয়ালকোটে তাঁর জন্ম হয়। সেখানেই লেখাপড়া ও বড় হয়ে ওঠা। অবশ্য দেশভাগের পর কুলদ্বীপ নাইয়ার দিল্লি চলে আসেন। সাংবাদিকতা দিয়ে তাঁর পেশা জীবন শুরু। ‘দ্য স্টেটম্যান’, ‘টাইমস অব ইন্ডিয়া’, ‘ইউএনআই’ – এ কাজ করেছেন তিনি। এছাড়াও ১৯৯০ সালে গ্রেট ব্রিটেনে তাঁকে হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। ১৯৯৭ সালে রাজ্যসভার সাংসদ হিসেবেও মনোনীত হন তিনি। তাঁর লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে অন্যতম হল ইন্ডিয়া আফটার নেহেরু, বিয়ন্ড দ্য লাইন, ডিসটেন্ট নেইবারস: এ টেল অব দ্য সাবকন্টিনেন্ট, ‘স্কুপ! ইনসাইড স্টোরিজ পার্টিশন টু দ্য প্রেজেন্ট’, ‘ডিস্ট্যান্ট নেইবারস: আ টেল অফ সাবকন্টিনেন্ট’।
উল্লেখ্য, কুলদ্বীপ নায়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বিশিষ্ট ব্যক্তিরা। কুলদ্বীপ নায়ারের প্রয়াণে ভারতীয় সংবাদমাধ্যমের অপূরণীয় ক্ষতি, তা বলাইবাহুল্য। ছবি ও তথ্য সূত্র: ‘বাংলা হান্ট’

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT