1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছাত্রশিবিরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

ছাত্রশিবিরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৭৩ পড়া হয়েছে

শত বাঁধা পেরিয়ে প্রতিকুল পরিবেশে সারা দেশের সাথে মৌলভীবাজারেও ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষ্যে শহরে এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রায় শিবির কর্মীরা শহর প্রদক্ষিণ করেন।

রবিবার জেলা শহরের সিলেট রোড থেকে একটি বর্ণ্যাঢ্য এই শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এক শেষ পর্যায়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি মো. তারেকুল ইসলাম।

বক্তৃতায় তিনি, ছাত্রশিবিরের ৪৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে মৌলভীবাজারবাসীকে ছাত্রশিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পথহারা ছাত্রদের কোরআনের আহ্বান পৌছানোর জন্য ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছয়জন ভাইকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠনটি। আজকে ছাত্রশিবিরের লক্ষ লক্ষ কর্মী সারাদেশে কাজ করে যাচ্ছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া সমগ্র ছাত্রসমাজের কাছে সবচেয়ে সুশৃঙ্খল ও প্রিয় ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্রশিবির। তিনি বলেন, ছাত্রশিবির ছাত্রদের কোরআনের দিকে আহ্বান করে। ছাত্রদের সৎ ও দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরীর জন্য কাজ করে।

সমাবেশে ছাত্রশিবিরের শহর সভাপতি অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান। এছাড়া ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, ক্যাম্পাস পরিষ্কার, শিক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে মৌলভীবাজার শহর শাখা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT