1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জীবন্ত থেকে ফেইচবুক দেখে দেখে গলায় ফাঁস নিলেন - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

জীবন্ত থেকে ফেইচবুক দেখে দেখে গলায় ফাঁস নিলেন

মহসিন রশীদ॥
  • প্রকাশকাল : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৮৮৪ পড়া হয়েছে

আত্মহত্যাকারী সিএনজি চালক সুমন মিয়া।

মৃত্যু না অন্যকিছু?

মৌলভীবাজার সদর কামালপুর ইউনিয়নের সুমন(২৮) নামের এক যুবক ফেইসবুক লাইভে থাকা অবস্থায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার ১৬ অগাষ্ট রাত ১১টায় তাহার নিজ বাড়িতে ফেইসবুক আইডি থেকে লাইভে এসে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” বলে সে আত্মহত্যা করে। সে কামালপুর ইউনিয়নের থানার বাজারের গয়ঘর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

এলাকা সূত্রে জানা যায় সে একজন যাদু শিল্পী, কিন্তু পেশায় সিএনজি চালক। সুমন মিয়ার লাইভ দেখে তার বন্ধুদের কয়েকজন তার বাড়িতে যায় ততোক্ষণে সব শেষ। তারই বাড়ির লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে উপস্থিত ডাক্তার মৃত বলে ঘোষনা দেয়।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক ( এসআই) মোঃ মহসিন ভূইয়া জানান ৬/৭ মাসপূর্বে জমি ক্রয় বাবত কিছু টাকা বায়না করেছিলেন, এই মাসে বাকী টাকা দিয়ে দলিল করার কথা ছিল। জমির মালিকও টাকার জন্য চাপসৃষ্টি করে, এদিকে সুমন মিয়া টাকার জোগার করতে পারছেনা। লকডাউনের এই পরিস্থিতির মধ্যে কামকাজ বন্ধ রোজগার নেই হয়ত এ নিয়ে পারিবারিক কলহের করণে ও আত্মহত্যা করতে পারে। মৃতদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT