1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুইকন্যা গোসল করতে গিয়েছিল পাহাড়ী ছড়ায়, আর ঘরে ফেরা হয়নি - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

দুইকন্যা গোসল করতে গিয়েছিল পাহাড়ী ছড়ায়, আর ঘরে ফেরা হয়নি

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৮৩৭ পড়া হয়েছে
কমলগঞ্জ(মৌলভীবাজার), ২৪মে ২০২২ইং

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই শিশু কন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার(২৪ মে) সন্ধায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং(১১) ও বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং(১০)। দুইজনই মিরতিংগা চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশু দুটিকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে আসেন। শিশু দুটি গোসল করতে ছড়ায় গিয়েছিল বলে ধারণা করছেন তাঁরা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মিরতিংগা চাবাগান হাসপাতালে নিয়ে আসেন।

মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাধন বিকাশ চাকমা বলেন, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মারা যায়।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাঁছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT