1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দূমড়েমুচড়ে গেল দেহ, এলাকায় শোকের মাতম - মুক্তকথা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

দূমড়েমুচড়ে গেল দেহ, এলাকায় শোকের মাতম

আব্দুল ওয়াদুদ॥
  • প্রকাশকাল : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৫৩৭ পড়া হয়েছে

রাজনগরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক দুবাই প্রবাসীর

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রথম ঘটনায় এক প্রাবাসীর মুত্যু হয়েছে।মর্মান্তিক এ অপঘটনায় প্রবাসীর দেহ দূমড়েমুচড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ৮টায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর(কালামুয়া) সেতুর সম্মুখে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার হায়পুর গ্রামের দুবাই প্রবাসী ছবু মিয়া(৩৩) একটি মোটর সাইকেল যোগে হায়পুর থেকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সিলেট মহাসড়কের সোয়াব আলী বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ চলন্ত হোন্ডাটিকে পিছন দিক থেকে এসে একটি দ্রুতগামী ট্রাক(ঢাকা মেট্রো ট-১৩-৪৫৭৮) ধাক্কা দিলে হোন্ডাসহ ছবু এই মহাসড়কে পড়ে যান। এসময় তার সারা শরীর দূমড়েমুচড়ে যায়। শরীরের মাংস খসে পড়ে।

স্থানীয়রা ঘটনাস্থলে এসে শুধু তার দুই পায়ের অস্থিত্ব পান। নিহত ছবু হায়পুর গ্রামের রহিম মিয়া’র পুত্র। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আমেরিকা প্রবাসী ও হায়পুর গ্রামের বাসিন্দা শাহজান আসুক জানান, ঘটনার খবর পেয়ে স্থানীরা আসলে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্ঠা করে। তাৎক্ষনিক মুটুকপুর গ্রামের ট্রাক চালক আতিকুর রহমান জীবন বাজি রেখে মোটরসাইকেল যোগে ঘাতক ট্রাক ও চালককে আটকিয়ে রাখেন। তিনি আরো জানান, নিহত ছবু দেড় মাস আগে দুবাই থেকে দেশে ছুটি কাটাতে এসেছেন। এ ঘটনায় তার স্ত্রী ও বাচ্চারা একেবারে ভেঙ্গে পড়েছেন।

এদিকে ওই ঘটনাস্থলে রাতে দেখতে এসে আরো দুইজন আরেক সড়ক দূর্ঘটনার স্বীকার হয়েছেন। শনিবার দিবাগত রাত প্রায় ৯টার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট মহাসড়কের সোয়াব আলী বাজারের পাশে একটি ট্রাক এসে ধাক্কা দিয়ে সড়কের বাহিরে ফেলে দেয় তাদের। এই ঘটনায় আহত হন একই গ্রামের কনা মিয়া ও রফিক মিয়া। তাৎক্ষনিক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আসলে ট্রাকসহ চালক পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে স্থানীয়রা জানান, আহত কনা মিয়া’র শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম রোববার দুপুরে জানান, এ ঘটনায় ঘাতক চালক আবুল মালেকসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT