1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নদীতে ডুবে মারা গেল ৫বছরের লিমন - মুক্তকথা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

নদীতে ডুবে মারা গেল ৫বছরের লিমন

ভ্রাম্যমান প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০২ পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নদীতে ডুবে মারা গেল পাঁচ বছরের শিশু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নদীর পানিতে ডুবে এক শিশু মারা গেছে। গত রোববার(২৬ সেপ্টেম্বর) রাতে জুড়ী নদীর রানীমুড়া অংশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু লিমন(৫) গতকাল দুপুরে উপজেলার জুড়ী নদীর রাণীমুড়া নামক অংশে ফুফুর সাথে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সে ফুফুর কাছ থেকে সরে গিয়ে নদীর অন্য অংশে চলে যায়।

একপর্যায়ে শিশুটির ফুফু লিমন বাড়ীতে চলে গেছে মনে করে তিনিও বাড়ীতে ফিরে আসেন। কিন্তু বাড়ীতে এসে তাকে না পেয়ে সবাই মিলে খোঁজাখুঁজি সহ এলাকায় মাইকিং করতে থাকে। নদীতে ডুবে মৃত্যু হতে পারে এমন সন্দেহে এলাকার বেশ কয়েকজন লোক মিলে নদীতে খোঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০ টায় জুড়ী নদীর রানীমুড়া অংশ থেকে তারা শিশুটির লাশ উদ্ধার করে।

নদীর পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, শিশুটি নদীতে ডুবে মারা গেছে। এমন ঘটনা খুবই মর্মান্তিক।




এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT