1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শ্যামলাল বিশ্বাসের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক - মুক্তকথা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শ্যামলাল বিশ্বাসের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৭২১ পড়া হয়েছে

ঢাকা, ২০ জুলাই, মঙ্গলবার

বড়লেখা উপজেলার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও দাসের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শ্রী শ্যামলাল বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বড়লেখা উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা স্বর্গীয় শ্যামলাল বিশ্বাস আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। স্বর্গীয় শ্যামলাল বিশ্বাস দাসের বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হিসেবে এলাকার শিক্ষা বিস্তারেও অবদান রেখেছেন। এছাড়াও, অহিরকুঞ্জি কমিউনিটি ক্লিনিক সহ অনেক সামাজিক – সাংস্কৃতিক সংগঠনে যুক্ত থেকে সমাজের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। এলাকাবাসী তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

পরিবেশমন্ত্রী তাঁর শোকবার্তায় স্বর্গীয় শ্রী শ্যামলাল বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, দাসের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য শ্রী শ্যামলাল বিশ্বাস(৯০) আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে দাসেরবাজার ইউনিয়নের অহিরকুঞ্জি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ছয় কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, সিনিওর তথ্য অফিসারের দপ্তর, পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রনালয়, ঢাকা 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT