1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"যক্ষা রোগ প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা" শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত - মুক্তকথা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার।

“যক্ষা রোগ প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৯২০ পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, শ্রীমঙ্গল।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “যক্ষা রোগ প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব শ্রীমঙ্গলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাব শ্রীমঙ্গল শাখার সভাপতি ও সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী।

সংগঠনের কোষাধ্যক্ষ সাংবাদিক মো: কাওছার ইকবাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, দৈনিক খোলা চিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, হীড প্রতিনিধি রাজীব রায়, টিএলসিএ মোঃ মাহবুবর রহমান ও নাটাব বিভাগীয় সমন্বয়ক সুমন চৌধুরী।
যক্ষা রোগ প্রতিরোধ ও নিরাময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে অতিথিরা যক্ষা রোগ ও এর প্রতিকার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই এই রোগটি নির্মূল করা সম্ভব। আক্রান্ত ব্যাক্তি ৬মাসের বিনামুল্যে চিকিৎসায় শতভাগ নিমূল করা সম্ভব বলে জানান।
এছাড়াও যক্ষা রোগের বিভিন্ন প্যাথলজি টেষ্ট বিনামুল্যে এবং এর জন্য সরকার দুই হাজার টাকা দিচ্ছে বলে আলোচকগণ জানান। তারা এক্ষেত্রে সংবাদকর্মীদের তাদের পেশাগত দ্বায়িত্বের পাশাপাশি যক্ষ্মা নির্মূলে ভূমিকা রাখার আহবাণ জানান। একই সভায় কুষ্ট রোগ সম্পকেও সংবাদকর্মীদেও অবহিত করা হয়। কুষ্ট রোগের চিকিৎসা এবং তার ঔষধ হাতপাতাল ছাড়া কোথাও পাওয়া যায় না বলে জানান।
মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার ৩০ জন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT