1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যন্ত্র কারচুপি - তেল ঠগাঠগি - ভোক্তাধিকার আইনে জরিমানা - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

যন্ত্র কারচুপি – তেল ঠগাঠগি – ভোক্তাধিকার আইনে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৬৯০ পড়া হয়েছে

ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেয়ায় মৌলভীবাজারে ‘এম এফ ফিলিং এন্ড সিএনজি ষ্টেশন’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন, শমসেরনগর সড়ক, চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ‘ফিলিং ষ্টেশন’-এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার ৭ আগষ্ট মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অনুষ্ঠিত অভিযানে প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেয়ায় একটি ‘ফিলিং এন্ড সিএনজি ষ্টেশন’এর বিরুদ্ধে নিশ্চিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা অধিদপ্তর।

উক্ত তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের শমসেরনগর সড়কের মাতারকাপনে অবস্থিত মেসার্স এম এফ ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ‘ফিলিং ষ্টেশন’গুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী এবং সঠিক পরিমাপে তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT