1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রহিমপুর, কমলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত - মুক্তকথা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

রহিমপুর, কমলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২৭৫৮ পড়া হয়েছে

সভাপতি সিপার, সম্পাদক তারেক নির্বাচিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্টিত হয়েছে। গত সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় রহিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিপার আহমেদ তরফদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত। বিএনপি নেতা সিরাজুল ইসলাম বুলবুলের স ালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মতিন বক্স। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে উপস্থিত কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে মো. সিপার আহমেদ তরফদারকে পুণরায় সভাপতি, মো.তারেকুল ইসলাম তারেককে সাধারন সম্পাদক ও মো.সিরাজুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT