1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরের পাঁচশত বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণ - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

রাজনগরের পাঁচশত বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৪৪৯ পড়া হয়েছে

সৈয়দ ফুয়াদ হোসেন।। মৌলভীবাজার জেলার রাজনগর মুন্সিবাজার ইউনিয়নে ৫০০ জন বন্যা দুর্গত নারী পুরুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৭ জুলাই বৃহস্পতিবার মুন্সিবাজার ইউনিয়নের ১নং, ২নং ৩নং ৪নং ও ৫ নং ওয়ার্ডের ৫০০ জন বন্যা দুর্গতের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ।রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউপি চেয়ারম্যান মো: ছালেক মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, এ সময় উপস্থিত ছিলেন ১নং ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল দাশ ও ৭নং কামারচাক ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক সেলিম। মুন্সিবাজার ইউপি পুরুষ ও মহিলা সদস্য ও স্থানীয় লোকজন। বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ইউপি চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বাংলাদেশ সরকারের বরাদ্ধকৃত ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। 
উল্লেখ্য গত ২ মাস ধরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে মুন্সিবাজার ইউনিয়নের প্রায় ১৬টি গ্রামের মানুষ পানি বন্দি রয়েছেন। ত্রাণ বিতরণ চলাকালে নেছার আহমদ বলেন বিগত দীর্ঘ বন্যা শুরু হওয়ার পর থেকে বন্যাকবলিত এলাকার মানুষদের মধ্যে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এবং সরকারী বরাদ্ধকৃত ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT