1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলের স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন - মুক্তকথা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

শ্রীমঙ্গলের স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ২৮২৯ পড়া হয়েছে

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শনিবার সকাল ১০টায়, কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, শারমিন জান্নাত, সাজেরা খাতুন ও জাকিয়া আক্তার প্রমুখ।

সিন্দুরখাঁন ক্ঞ্জুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ক্ঞ্জুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবর সকালে স্কুল কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বালিশিরা লেডিস ক্লাবের সেক্রেটারি শামসুননাহার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাউথ বালিশরা কেজি স্কুলের শিক্ষিকা কাকলী রায়। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিওর শিক্ষক শ্যামল চন্দ্র শীল, শিক্ষিকা কামারুন মনিরা। আলোচনা অনুষ্টান শেষে একক সংগীত পরিবেশন করে শিশু শিল্পি ঐত্রি রায় ও নওমীন কবীর মাহীমা প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT