1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সঙ্গীত গুরু আদিত্য বাগচী আর নেই - মুক্তকথা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সঙ্গীত গুরু আদিত্য বাগচী আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪৪৩ পড়া হয়েছে

সুরের সাধক, গানের সাধক আদিত্য বাগচী।

মৌলভীবাজার অফিস: সঙ্গীতগুরু আদিত্য মোহন বাগচী আর আমাদের মাঝে নেই। আজ দুপুরে মৌলভীবাজারের বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
সংগীত তার পেশা ছিল না, সঙ্গীত ছিল আদিত্য বাগচীর সাধনা ও ব্রত। সংগীতের মন উতলা মাধুর্য্যবিভা ছড়িয়ে গেছেন মৌলভীবাজার শহরের প্রতিটি পাড়ায় মহল্লায়। আদিত্য বাগচী সাইকেলে চড়ে ঘরে ঘরে গিয়ে গানের শিক্ষা দিতেন। যদিও বাগচীর সাইকেলের সেই ক্রিং ক্রিং সুরেলা ঘন্টাধ্বনি আর ধ্বনিত হবেনা শহরের অলি-গলিতে। তবুও বাগচী বেঁচে থাকবেন মৌলভীবাজারের অসংখ্য শিল্পীর মনোজগতে আর গানের প্রতিটি পরতে পরতে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT