1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা! - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা!

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১০৩৩ পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি।। মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা বাগান থেকে স্বামী স্ত্রী দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ।
রোববার সকালে এ দুটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটেছে রোববার ৯ আগষ্ট ভোরে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারবিারিক বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকত। পারবিারিক কলহলের জের ধরে স্বামী চা শ্রমিক বিকুল তন্তুবায় শোবার ঘরে দা দিয়ে কুপিয়ে স্ত্রী অলকা তন্তুবায়কে হত্যা করে। পরে স্বামী নিজেই একই ঘরে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহতদের ২ মেয়ে ও এক ছেলে সন্তান ঘরে ছিল। ওই সময় সন্তানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দরজা খুলে রক্তাক্ত স্ত্রী ও স্বামীর ঝুলন্ত মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের এ হত্যাকান্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT