1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২৬ আয়াত বাদ দেয়ার রিট ভারতীয় উচ্চ আদালত বাতিল করে দিয়েছে - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

২৬ আয়াত বাদ দেয়ার রিট ভারতীয় উচ্চ আদালত বাতিল করে দিয়েছে

বিশেষ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৯০৬ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ পবিত্র কোরাণের ২৬টি আয়াত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে দাবী করে ভারতীয় উচ্চ আদালতে আনা রিট দরখাস্ত উচ্চ আদালত বাতিল করে দিয়েছে। সোমবার ১২ এপ্রিল(২১ইং) বিচারপতি রোহিনটন নরমানের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রিট দরখাস্তটি একেবারে অর্থহীন মন্তব্য করে বাতিল করে দেন। সাথে সাথে আদালত রিট দাখিলকারীর ৫০হাজার টাকা জরিমানাও করেছেন।
বিচারপতি জানতে চান সংশ্লিষ্ট আইনজীবী এ দরখাস্ত নিয়ে সত্যই কথা বলতে চান কি-না। আইনজীবী দু’মিনিট সময় চান এবং আদালতে বলেন যে মাদ্রাসায় আটকে রেখে শিশুদের মধ্যে ‘ইসলামি সন্ত্রাসবাদের উন্মেষ’ ঘটাতে এসব আয়াত ব্যবহার করা হচ্ছে। এমন বক্তব্যের উপর সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারপতি বলেন আমরা আইনজীবীদের যুক্তিতর্ক শুনেছি এবং এসব পুরোপুরি অর্থহীন তাই দরখাস্ত বাতিল করে দিয়েছি।
উল্লেখ্য, উত্তর প্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক প্রধান ওয়াসিম রিজভী উচ্চ আদালতে এই রিট দরখাস্ত দাখিল করেছিলেন। তিনি তার দরখাস্তে বলেছিলেন যে, অবিশ্বাসী এবং বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড বৈধতা দিতে এসব আয়াত কুরাণে ঢুকানো হয়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT