1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শ্যামলাল বিশ্বাসের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শ্যামলাল বিশ্বাসের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৮০৩ পড়া হয়েছে

ঢাকা, ২০ জুলাই, মঙ্গলবার

বড়লেখা উপজেলার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও দাসের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শ্রী শ্যামলাল বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বড়লেখা উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা স্বর্গীয় শ্যামলাল বিশ্বাস আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। স্বর্গীয় শ্যামলাল বিশ্বাস দাসের বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হিসেবে এলাকার শিক্ষা বিস্তারেও অবদান রেখেছেন। এছাড়াও, অহিরকুঞ্জি কমিউনিটি ক্লিনিক সহ অনেক সামাজিক – সাংস্কৃতিক সংগঠনে যুক্ত থেকে সমাজের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। এলাকাবাসী তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

পরিবেশমন্ত্রী তাঁর শোকবার্তায় স্বর্গীয় শ্রী শ্যামলাল বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, দাসের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য শ্রী শ্যামলাল বিশ্বাস(৯০) আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে দাসেরবাজার ইউনিয়নের অহিরকুঞ্জি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ছয় কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, সিনিওর তথ্য অফিসারের দপ্তর, পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রনালয়, ঢাকা 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT