-একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক" />
  1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কাসেম আলীর ফাঁসি, মুক্তিযুদ্ধের চেতনার বিজয়-একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

কাসেম আলীর ফাঁসি, মুক্তিযুদ্ধের চেতনার বিজয়
-একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ১১১৭ পড়া হয়েছে

পাঠিয়েছেন আনসার আহমদ উল্লাহ্

মীর কাসেম আলীর ফাঁসির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হল বলেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক নেতৃবৃন্দ।

image001মঙ্গলবার ৬ই সেপ্টেম্বর ২০১৬।।  যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আলবদর বাহিনীর প্রধান মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্য্যকর করায় সন্তোষ প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক অধ্যায়ের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ফাহিম রেজা নুর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া বলেন, কোটি কোটি টাকার পাহাড় আর বিদেশী লবিং এসব কিছুই রক্ষা করতে পারলনা চট্টগ্রামের কুখ্যাত বাঙ্গালী খান বলে খ্যাত মীর কাসেম আলীকে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চট্টগ্রামের ত্রাস এই মীর কাসেম আলী ডালিম হোটেলে মুক্তিযোদ্ধাদের ধরে এনে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিল। তার নির্যাতনে কিশোর মুক্তিযোদ্ধা জসীম সহ নাম-নাজানা অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। সালাউদ্দীন কাদের চৌধুরী ও মীর কাসেম আলীর মত কুখ্যাত মানবতা বিরোধীদের ফাঁসিতে মাস্টারদা সূর্যসেনের বীর চট্টলার মাটি তথা সারা বাংলার মাটি আজ কলঙ্কমুক্তের ইতিহাসে আরও একধাপ এগিয়ে গেল। জাতির জনক বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে বলে যে ঘোষণা দিয়েছিলেন, শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী তা আজ বাস্তবে রুপ দিয়েছেন। তাই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক অধ্যায়ের পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT