1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ওরফে তাহের আমিন আর নেই - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ওরফে তাহের আমিন আর নেই

সৈয়দ ছায়েদ আহমদ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৮৭৩ পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ওরফে তাহের আমিন(৯০) আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত রাড়ে ৮ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডের নিজ বাসায় বার্ধ্যক্ষজনিত কারণে মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার জোহরের নামাজের পর শ্রীমঙ্গল জামে মসজিদে তাঁর যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। যানাজা নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ মহান দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
রাষ্ট্রীয় সম্মান জানান, শ্রীমঙ্গল সহকারী কমিশনার(ভূমি) নেছার উদ্দিন ও শ্রীমঙ্গল থানা ওসি ( অপারেশন) নয়ন কারকুনসহ চৌকস একদল পুলিশ সদস্য। পরে তাকে করেজ রোড কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের স্ত্রী, ৪ ছেলে,২ মেয়েসহ নাতি নাতনি ও অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ওরফে তাহের আমিন এর বাড়ী নোয়াখালী’র চাঁদপুর জেলায়। তিনি স্বাধীনাতার পর শ্রীমঙ্গলে স্থায়ী ভাবে বসবাস করছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT