1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চলে গেলেন ছাত্রলীগ-আ‌ওয়ামীলীগের পরীক্ষিত নেতা আনকার আহমদ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

চলে গেলেন ছাত্রলীগ-আ‌ওয়ামীলীগের পরীক্ষিত নেতা আনকার আহমদ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪৩ পড়া হয়েছে

মুক্তকথা প্রতিবেদক।। অকালেই চলে গেলেন ৮০ দশকের তুখোড় ছাত্র নেতা আওয়ামীলীগ নেতা আনকার আহমদ(ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সেই আটের দশকে ছাত্রলীগ থেকে শুরু করে মৌলভীবাজার আ‌ওয়ামী লীগের রাজনীতিতে শরীক হয়ে অনেক পথ হেঁটেছিলেন তিনি। স্থানীয় রাজনীতির মাঠে চার দশকরে সেই পথ চলায় প্রয়াত ছাত্রনেতা আব্দুল ওয়াদুদ ও তারই চাচা বর্তমান আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ফিরোজকে অনুসরণ করে চলেছেন আমৃত্যু। তিনি ছিলেন শান্তিপ্রিয় সৌখিন রাজনীতিক। একাধারে ক্ষমতাসীন রাজনীতির মানুষ অন্যদিকে শান্তিপ্রিয় কিন্তু তার পরও তাকে রাজনীতির জন্য ইচ্ছার বিরুদ্ধে গিয়েও মারামারির মোকাবেলা করতে হয়। সকলের প্রিয় সেই আনকার আহমদ আর নেই। আজ রোববার ভোর ৬:১০মিনিটের সময় তিনি ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন।

মৌলভীবাজার জেলা সদরের ৬নং একাটুনা ইউনিয়ন ৫নং ওয়ার্ড কচুয়া গ্রামের মানুষ প্রয়াত আনকার আহমদ রাজনীতির পাশাপাশি ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক। তিনি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা রেফারী সমিতির সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। এ ছাড়াও মৌলভীবাজার আবাহনী ক্রীড়া চক্রের তিনি ছিলেন সভাপতি ও একাটুনা ইউনিয়নের ‘ডেভেলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’এর উপদেষ্টা।
মৃত্যুকালে তিনি ২ মেয়ে ১ ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT