1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৃত বাচ্চা জন্মের ১০ ঘন্টা পর মায়ের মৃত্যু - মুক্তকথা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার।

মৃত বাচ্চা জন্মের ১০ ঘন্টা পর মায়ের মৃত্যু

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১১২১ পড়া হয়েছে

মৌলভীবাজার, আগস্ট ১০, ২০২১

সন্তান পেটে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন মৌলভীবাজারের মেয়ে সুমাইয়া ইসলাম সিদ্দিকী তন্বী (২৬)। গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সিলেটের নুরজাহান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তন্বী মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর পতন জমাদার বাড়ির কন্যা, নাট্যশিল্পী খালেদ চৌধুরীর ছোট ছেলে মাকনুন খালেদের স্ত্রী। তন্বীর বাবা শহরের শ্রীমঙ্গল সড়কের বাসিন্দা সিরাজুল ইসলাম সিদ্দিকী।

কাজী মাহফুজ বলেন, তন্বী গর্ভবতী ছিলেন। করোনা উপসর্গ ও শারীরিক জটিলতা দেখা দিলে গত শনিবার (৭ আগস্ট) তাকে সিলেট নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রোববার (৮ আগস্ট) তাঁর করোনা নমুনা দেয়া হয়। তবে এখনও রিপোর্ট আসেনি।

তিনি আরও জানান, গত সোমবার(৯ আগস্ট) রাত ৯টার দিকে অপারেশন করে পেটের বাচ্চা বের করা হয়। বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তন্বী মৃত্যুবরণ করে।

গত কাল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শাহবন্দর পতন জামাদার বাড়িতে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT