1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গবেষক মাহফুজুর রহমান - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গবেষক মাহফুজুর রহমান

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮
  • ১৫৬২ পড়া হয়েছে
লেখক মাহফুজুর রহমান

লণ্ডন।। রাজনীতিক সত্যব্রত দাস স্বপন থেকে পাওয়া, আজ বৃহস্পতিবার,  ২৩ আগস্ট রাত ৮ টার দিকে মৌলভীবাজারের বাম ধারার লেখক, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও গবেষক মাহফুজুর রহমান চলে গেছেন এ ভুবন ছেড়ে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৩বছর। তিনি দক্ষিণ কলিমাবাদস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনাব মাহফুজ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি বমি করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।
শুক্রবার জুম্মার নামাজের পর বেলা ২ টায় টাউন ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এর আগে তাঁর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে।
মাহফুজুর রহমানের অকালমৃত্যুতে মুক্তকথার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আমাদের গভীর সমবেদনা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT