1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আর নেই - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ১২৬০ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ চলে গেলেন গোলাম মোস্তফাও না ফেরার দেশে। ৭১ এর বীর এ মুক্তিযোদ্ধা মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গতকাল ২৩শে নভেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত ৯ ঘটিকার দিকে মৌলভীবাজার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি হাঁপানীর চিকিৎসা নেয়ার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভাই, ছেলে মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

প্রয়াত গোলাম মোস্তফা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ইংল্যাণ্ডের ওয়েলস আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মর্তুজা তার ছোট ভাই।
স্বাধীনতা পরবর্তী সময়ে প্রয়াত গোলাম মোস্তফা জাতীয় সমাজতান্ত্রিক দলে যোগ দেন এবং বলিষ্ট ভূমিকা রাখেন। তার মৃত্যুতে যুক্তরাজ্য জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা, এডভোকেট ও সাংবাদিক হারুনূর রশীদ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, বংগবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ইউকে’র সভাপতি মোহাম্মদ হারুন রশীদ, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT